ঠাকুরগাঁও সুগার
মিলের উত্পাদন
বন্ধ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২৩
২০ কোটি টাকার অবিক্রীত চিনি এবং পুরাতন-জরাজীর্ণ মেশিন নিয়ে শুক্রবার ঠাকুরগাঁও চিনিকলের ৫৫ তম মাড়াই কার্যক্রম শুরু হয়। মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ বিশ্বাস।
এসময় মিলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ নাথ সরকার, উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, শ্রমিক ইউনিয়নের সভাপতি জবায়দুর রহমান, সাধারণ সম্পাদক পরিমল কান্তিদাস, আখ চাষি কেন্দ ীয় সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনের পরদিন মিলটি ৫ ঘণ্টা বন্ধ থাকে। শনিবার দেড়টায় মিলটি পুনরায় উত্পাদনে যায়। এবার ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার ৫০ মে.টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।