গুরুদাসপুরে যৌন হয়রানির দায়ে
শিক্ষক সাসপেন্ড
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২৩
নাটোরের গুরুদাসপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি, অভিযোগটি উদ্দেশ্য ও ষড়যন্ত্রমূলক। তাকে হয়রানি করতেই প্রতিপক্ষ স্কুল কর্তৃপক্ষকে যৌন হয়রানির অভিযোগ দিয়েছে। তবে তাকে বরখাস্ত করা হয়নি। কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল-তার উত্তর দেয়া হয়েছে। জানা গেছে, নাজিরপুর নতুনপাড়া গ্রামের একটি কলেজের ছাত্রী (১৭) কে প্রাইভেট পড়াত নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। পড়ানোর ফাঁকে ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাবসহ প্রেমনিবেদন করতো শিক্ষক শফিকুল ইসলাম। শিক্ষকের আচরণ মেয়েটি তার পরিবারকে জানায়। সর্বশেষ গত ৫ অক্টোবর সন্ধ্যায় সে ওই ছাত্রীর বাড়িতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে জাপটে ধরে এবং এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় ওই ছাত্রীর ডাক-চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এলে শফিকুল পালিয়ে যায়।