কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২৪
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল খালেক চাঁদ-এস.এম আব্রাহাম লিংকন পরিষদ ১৯টি পদের মধ্যে ১৬টি পদেই জয়ী হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি আব্দুল খালেক চাঁদ ২৩ ভোটের ব্যবধানে অ্যাডভোকেট ইদ্রিস আলীকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন ২১ ভোটের ব্যবধানে অ্যাডভোকেট ফকরুল ইসলামকে পরাজিত করেন।
বিএনপি সমর্থিত ইদ্রিস-ফকরুল পরিষদের ২ জন সদস্য নির্বাচিত হয়েছেন। গণতান্ত্রিক আইনজীবী ফোরাম সমর্থিত এনামুল হক-আবুল কাশেম প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে একজন জয়লাভ করেন।
খালেক-লিংকন পরিষদের নির্বাচিতরা হলেন:সহ-সভাপতি অ্যাডভোকেট হযরত আলী ও মজিবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জহিরউদ্দিন আহমেদ, লাইব্রেরি সম্পাদক প্রদীপ কুমার রায়, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার বকসী এবং সাধারণ সদস্য পদে অ্যাডভোকেট আব্দল মান্নান, অ্যাডভোকেট আহসানুন নাসির চৌধুরী হেলাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট টিএম আরিফুজ্জামান কল্লোল, অ্যাডভোকেট নিগার সুলতানা এ্যানি, অ্যাডভোকেট লুত্ফর রহমান ও অ্যাডভোকেট সাহিদুল ইসলাম সাজু।
ইদ্রিস-ফকরুল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন:সদস্য পদে অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ও অ্যাডভোকেট তারিকুর রহমান। এনামুল হক-আবুল কাশেম প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নূরুল হুদা মজনু নির্বাচিত হয়েছেন।