এমপিওভুক্ত শিক্ষকরা নভেম্বর মাসের বেতন পেলেন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২২:২৬
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীরা চলতি বছরের নভেম্বর মাসের বেতন পেলেন। গতকাল রবিবার শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকসমূহে হস্তান্তর করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীরা এ বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।
এছাড়া নভেম্বর মাসে ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ), টাইম স্কেল, বি.এড/কামিল স্কেল, অভিজ্ঞতার জন্য উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদে পদোন্নতি স্কেল এবং এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষক-কর্মচারীদের এমপিও দেয়া হয়েছে।