আমি পড়ার সাথে সাথে অনেক বেশি লিখি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ১৯:২৫
অর্ঘ্য সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে
আমি পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। এই ফলাফলের জন্য আমার বিদ্যালয়, এবং শিক্ষকদের ভূমিকাই সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্যাররা আমাদের বিভিন্ন প্রশ্নোত্তর লিখার নিয়মাবলী শিখিয়েছেন, হাতের লেখা সুন্দর করার কৌশল বলেছেন। কঠিন প্রশ্নোত্তর শেখার কৌশল শিখিয়েছেন। কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে তা ও শিখিয়েছেন স্যাররাই। বাবার সার্বিক দেখাশোনা কার্যকরি ভূমিকা পালন করেছে। বাবা সন্ধ্যার সময় আমার পড়া ধরেছেন। না পারলে বুঝিয়ে দিয়েছেন। প্রতিদিন একটি রুটিন অনুযায়ি পড়লে পরবর্তীতে ভালোফল লাভ করা যায়। আমি পড়ার সাথেসাথে অনেক বেশি লিখি। আমি আমার এ ভালো ফলাফলের জন্য অত্যন্ত আনন্দিত। পড়ালেখার ব্যপারে কোন সমস্যা হলে অনায়াসেই স্যারদের বলতে পারতাম। এজন্য কখনই তারা বিরক্ত বোধ করেননি। কখনও এধরনের কথা বলতে শুনিনি যে, এখন হবে না, পরে এসো, ক্লাসে বলো। বরং তারা সাথে সাথে সমস্যা সমাধান করে দিতেন। আমি মনে করি একজন শিক্ষার্থী যদি নিয়মিত ক্লাশ গুলো করে সে ভাল রেজাল্ট করতে পারবে। সেই সাথে যদি শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হন, দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে আর শিক্ষার্থীদের পরনির্ভরশীল হতে হয় না।