জোকস

এক সর্দারজিকে ১০০ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার মাঝের ডিভাইডার লাইন আঁকার জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হলো। প্রথম দিন কাজ শেষেই সর্দারজি জানালেন যে প্রায় বিশ কিলোমিটার রাস্তার ডিভাইডার লাইন আঁকার কাজ তার শেষ। নিয়োগকর্তা তাকে খুশি হয়ে বিশ কিলোমিটারের জন্য প্রাপ্য টাকা পরিশোধ করলেন। দ্বিতীয় দিন শেষ সর্দারজি এসে জানালেন আজ তার আরও দশ কিলোমিটার রাস্তার ডিভাইডার লাইন আঁকার কাজ শেষ হয়েছে। প্রথম দিনের তুলনায় কাজের পরিমাণ অর্ধেক হওয়ায় নিয়োগকর্তা মনে মনে একটু রাগ করলেও ভাবলেন হয়তো কোনো কারণে আজ সর্দারের কাজে মন ছিল না। তাই মুখে কিছু না বলে সেদিনের মতো দশ কিলোমিটারের টাকা দিয়েই বিদায় করলেন সর্দারজিকে। তবে পরের দিন সর্দারজি যখন এসে জানালেন যে তিনি সারা দিন-রাত মিলিয়ে মাত্র দুই কিলোমিটার রাস্তার ডিভাইডার লাইনের কাজ শেষ করেছেন তখন আর রাগ গোপন করতে পারলেন না নিয়োগকর্তা। বেশ ক্রুদ্ধভাবেই তিনি সর্দারের কাছে জানতে চাইলেন কেন প্রথম দিন অত দ্রুত কাজ করার পর গত দুইদিনের কাজের গতি এত কম। উত্তরে সর্দারজি বললেন, ‘কী করব হুজুর বলুন। যতই রং করছি আর সামনে এগোচ্ছি রঙের কৌটো থেকে আমার দূরত্বও তো তত বেড়ে যাচ্ছে। প্রথম দিনের কাজের শেষ ওটা ছিল বিশ কিলোমিটার দূরে, তারপরদিন সেটা চলে গেল ত্রিশ কিলোমিটার দূরে। আর কাল কাজ শুরু করতে হবে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রঙের কৌটো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রেখে!’