সপ্তাহব্যাপী বিজয়ের নাট্যোত্সব
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ১৯:৫৩
পটুয়াখালী সময়ের প্রয়োজনে সাহসীক-এর আয়োজনে ‘দানবের বিরুদ্ধে মানবের বিজয়ের নাট্যোত্সব-২০১২’ শীর্ষক ৭ দিনব্যাপী নাট্যোত্সবের আয়োজন করছে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যায় এ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, উত্সব উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার দাশ গুপ্ত (মন্টুদা) এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহসীক-এর সভাপতি অ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ শৈলেন। উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হবে বরগুনা থিয়েটারের নাটক ‘ভাবমূর্তি’। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছ’টায় নাটক শুরু হবে। সাত দিনের ধারাবাহিকতায় মঞ্চস্থ হবে বরগুনা থিয়েটারের ‘ভাবমূর্তি’, মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নিশিমন-বিসর্জন’, থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’, নাট্যকেন্দ্রের ‘আরজচরিতামৃত’, প্রাঙ্গণেমোরের ‘লোকনায়ক’, ‘আওরঙ্গজেব’, পটুয়াখালী সুন্দরমের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।