তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ১৯:৫৪
ডিসেম্বর মাস আমাদের ইতিহাসের মাস, গর্বের মাস এবং বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর আমরা পেয়েছি বিজয়। পেয়েছি লাল সবুজের পতাকা। বিজয়ের মাস ডিসেম্বরে জিটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। বিশেষ এই অনুষ্ঠানমালায় রয়েছে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত নাসির উদ্দিন ইউসুফ-এর উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে বিশেষ অনুষ্ঠান ‘তোমাদের এই ঋন কোনদিন শোধ হবে না’। অনুষ্ঠানের প্রতি পর্বে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ের বিভন্ন স্মরনীয় সব স্মৃতি তুলে ধরবেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ এর সঙ্গে।এ অনুষ্ঠানটির একটি পর্ব বিশেষ ভাবে সাজানো হয়েছে। যেটি প্রচার হবে ১৬ ডিসেম্বর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্ত জাহিদ। অনুষ্ঠানটি ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৫টা ৪৫মিনিটে জিটিভিতে প্রচার হবে।