‘রাত বিরাতে’ সানী জুবায়ের
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ১৯:৫৫
বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’। এই অনুষ্ঠানের প্রতি পর্বেই একজন তারকা অতিথি হয়ে আসেন। রাতের আলোতে ঘুরে বেড়ান শহরের মাঝ দিয়ে। সেই ধারাবাহিকতায় ‘রাত বিরাতে’র আজকের পর্বের অতিথি সংগীতশিল্পী সানী জুবায়ের। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজড়িত স্থানে ঘুরে বেড়িয়েছেন।
কণ্ঠশিল্পী সাহেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে।