ডিএসইতে সূচক
কমেছে
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২০:০২
দিনভর উঠানামা শেষে গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এর আগের দিন রবিবার সূচক ৪৮ পয়েন্ট কমেছিল। ডিএসই’তে গতকাল মোট লেনদেন হয়েছে ২১০ কোটি ৪৩ লাখ টাকা যা আগের দিনের চেয়ে ৩ কোটি ১৯ লাখ টাকা কম। ২৬৫টি কোমপানির ৫ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৭৫৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিকে ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে সাড়ে চার পয়েন্ট কমে ৩ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৬৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোমপানি হলো:- জেনারেশন নেক্সট, এনভয় টেক্সটাইল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, আর এন স্পিনিং, যমুনা অয়েল, তিতাস গ্যাস, পূবালী ব্যাংক ও সায়হাম কটন।
দাম বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো - প্রাইম ব্যাংক, ১ম বিএসআরএস, ৭ম আইসিবি, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, সাভার রিফ্রেক্টরীজ, বার্জার পেইন্ট, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও আইসিবি ১ম এনআরবি।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- এনভয় টেক্সটাইল, এনসিসিবি মিউচুয়াল ফান্ড-১, জেনারেশন নেক্সট, মেঘনা পেট্রোলিয়াম, আইসিবি এমপ্লয়ী মিউচুয়াল ফান্ড-১, সমরিতা হাসপাতাল, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ১ মিউচুয়াল ফান্ড, এফএএস ফাইন্যান্স ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে রবিবারের তুলনায়। গতকাল সূচক প্রায় ২২ পয়েন্ট কমে ১২ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে সিএসই - ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ১৬৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৩২টির কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের। ১৬৬টি কোমপানির ৮৪ লাখ ৩৫ হাজার ৯৪০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৫১ লাখ যা আগের দিনের চেয়ে ৮ কোটি ৩৯ লাখ টাকা কম।