রাজস্ব প্রশাসনে কমিশনার
পদে রদবদল
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২০:০৩
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব প্রশাসনের ভ্যাট ক্যাডারের ১৩ কমিশনারের রদবদল করা হয়েছে। এর মধ্যে নতুন কমিশনার হয়েছেন তিনজন। রবিবার এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সুলতান মো. ইকবালকে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বদলি করে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট (আপিল) ঢাকা-২ এর কমিশনার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান। আবু ফয়সাল মো. শাহরিয়ার মোল্যাকে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম থেকে বদলি করে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট (আপিল) কমিশনারেট ঢাকা-১ এর কমিশনার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে বৃহত্ করদাতা ইউনিট মূসকের কমিশনার সাইফুল ইসলামকে। মো. লুত্ফর রহমানকে মূসক-নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বদলি করে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট ঢাকা উত্তরের কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মো. মারুফুল ইসলাম তার স্থলে পদায়ন করা হয়েছে। মো. আবদুল কাফিকে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট ঢাকা উত্তর থেকে বৃহত্ করদাতা ইউনিট - এলটিইউ মূসকের কমিশনার করা হয়েছে।
আব্দুল মান্নান শিকদারকে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট (আপিল) কমিশনারেট থেকে চট্টগ্রাম বন্ডের কমিশনার, মো. মাসুদ সাদিক বেনাপোল থেকে চলতি দায়িত্বে চট্টগ্রাম কাস্টমসে এবং মো. মজিবুর রহমানকে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কুমিল্লা থেকে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট ট্রেনিং একাডেমী চট্টগ্রামের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
এদিকে ১৩ জন ভ্যাট ক্যাডারের কর্মকর্তার মধ্যে তিনজন পদোন্নতি দিয়ে কমিশনার করা হয়েছে। নতুন তিন কমিশনার হলেন মাসুদুল কবির, গোলাম মো. মুনীর এবং মাশুক আল হোসাইন।
এর আগে এনবিআরে সদস্য পদে বড় ধরনের রদবদল করা হয়।