ক্যাপসন নিউজ

বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে সম্প্রতি বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেড লিমিটেড একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বসুন্ধরা সিমেন্ট সেক্টর-এর ডিএমডি প্রকৌশলী এক কে এম মাহবুব-উজ-জামান এবং ইউনিট্রেডের চেয়ারম্যান মুনির আহমেদ খান ০০০ সম্প্রতি কোরিয়ার রাষ্ট্রদূত লি উন ইং এবং কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন জিকন গার্মেন্টস লি. ও ফ্যান্টাসী কিংডম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলৈন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল প্রমুখ ০০০ সম্প্রতি ‘স্বপ্ন’র নতন আউটলেট উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং এসিআই লজিস্টিকস লি. (স্বপ্ন)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ