মানিকগঞ্জে সার কারখানা চাই

কৃষিখাতের উন্নয়নের অন্তরায় সার সংকট। যেসব কারণে দেশে কৃষি উত্পাদন ব্যাহত হচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে সার। তাই সারের প্রয়োজনীয়তা সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। মানিকগঞ্জ বরাবরই কৃষি উত্পাদনে এগিয়ে । কিন্তু এখানে আজ পর্যন্ত একটিও সার কারখানা গড়ে ওঠেনি। মানিকগঞ্জ, সাভার, ধামরাই তথা বৃহত্তর ঢাকা জেলায় ধান, পাট, শাক- সবজির প্রচুর আবাদ হয়ে থাকে। এখানকার কৃষকদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে সার সংগ্রহ করতে হয়। এতে পরিবহন ব্যয় ও সময় দুটোই বেশি লেগে যায়। মানিকগঞ্জে একটি সার কারখানা স্থাপন করা জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। এম এ আওয়াল, চালা, ঝিটকা, মানিকগঞ্জ।