চাটমোহরে ভূমিহীন সমাবেশ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২১
পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার প্রায় ৫শ’ একর খাস জমির স্থায়ী বন্দোবস্তের দাবিতে এবং খাসজমি দখলের দু’দশক পূর্তি উপলক্ষে গতকাল সোমবার ভূমিহীন নারী- পুরুষের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বিলপাড়ের ১৪টি গ্রামের শত শত ভূমিহীন তীর, ফলা, কোঁচ, লাঠি নিয়ে মহড়া দিয়ে বিলে সমবেত হয়। মোছাঃ চম্পা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন এলডিও’র নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা, প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল, রাশেদা বেগম, আনোয়ার হোসেন, মঞ্জু প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে বিলকুড়ালিয়ার খাস জমি ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্তের জোর দাবি জানান।