রূপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নার্সিংগল বোচারবাগ এলাকায় গত রবিবার রাতে গণপিটুনিতে এক অজ্ঞাত(৫৫)ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতরা বোচারবাগ এলাকার মহিউদ্দিন ভুঁইয়ার ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলাম ভুঁইয়াকে (৩৫) কুপিয়ে জখম করে। এলাকাবাসী জানান, গত রোববার রাত ২টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত বোচারবাগ মহিউদ্দিন ভুঁইয়ার বাড়িতে প্রবেশ করে লোকজনকে জিম্মি করে মালামাল লুটপাট চালায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে আমিনুল ইসলাম একজন ডাকাতকে জাপটে ধরে। তখন অন্য ডাকাতরা আমিনুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আটককৃত ডাকাত সদস্যকে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।