দেবীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়

বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার দুপুরে দেবীগঞ্জ আরডিআরএস অফিস হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন নাহার নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ নারী অধিকার ইউনিট সভার আয়োজন করে। দেবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তানজিলা ইয়াসমিন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে নারী অধিকারের কর্মকর্তা পঞ্চগড় আয়েশা সিদ্দিকা , দেবীগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা বেগম, রফিকা মতিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা মাহাফুজুন নাহার , রাবেয়া বসরী ফিল্ড সুপারভাইজার পঞ্চগড় বক্তব্য রাখেন।