কুমারখালিতে সড়ক দুর্ঘটনায় নিহত এক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৬
কুষ্টিয়ার কুমারখালিতে সড়ক দুর্ঘটনায় বাস উল্টে খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের চড়াইকোল রেল স্টেশনের অদূরে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। নিহত বাস যাত্রীর নাম মজিবর রহমান (৩২)। তিনি কুমারখালি ফায়ার সার্ভিসের ড্রাইভার। আহতরা কুমারখালি ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা দৌলতদিয়া অভিমুখি পদ্মা-গড়াই এক্সপ্রেস (কুষ্টিয়া-ব-১১-০০১৫) ঘটনাস্থলে এসে একটি ট্রাক অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে কুমারখালি ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তত্পরতা চালায়।