নান্দাইলে জমি নিয়ে বিরোধে একজন খুন
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে মীর হোসেন (৭০) নামে এক মোয়াজ্জিন খুন হয়েছেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মীর হোসেনের সঙ্গে ৬০ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলা-মোকদ্দমা রয়েছে।