মুন্সীগঞ্জে বিজয় মিছিলে হূদরোগে আওয়ামী লীগ নেতার মৃত্যু

রবিবার সকালে বিজয় মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (৫৭) (ইন্নালিল্লাহি... রাজিউন)। সকালে শহরের কাচারী চত্বর থেকে বের হওয়া মিছিলে অংশ নেয়ার সময় হঠাত্ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি পানামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহম্মদ মহিউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।