এনডিসিতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ে দিনব্যাপী সেমিনার রবিবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত হয়। এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ফারুক সোবহান, অর্থনৈতিক ইস্যুর ওপর বিইআই-এর গবেষণা পরিচালক ফাইজ সোবহান এবং নিরাপত্তা বিষয়ের ওপর এনডিসি-এর স্টুডেন্ট অফিসারগণ প্রবন্ধ উপস্থাপন করেন। -আইএসপিআর