দলের শোচনীয় পরাজয়ে শংকিত বিসিসিআই

ইল্যান্ডের বিরুদ্ধে সামপ্রতিক টেস্ট সিরিজে পরপর দুই ম্যাচে দল পরাজিত হওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে রবিবার শংকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাশাপাশি এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। বিসিসিআই সম্পাদক সঞ্জয় জাগদাল গণমাধ্যম কর্মীদের বলেন, ‘দুইটি পরাজয়ে কেউই খুশি নয়। এমন পরাজয়ে আমরাও শংকিত এবং আমরা দুর্বলতাগুলো চিহ্নিত করছি।’ খেলায় হারজিত থাকবেই- উল্লে¬খ করে তিনি বলেন, ‘সব কিছুর পর এটা খেলা এবং জয়-পরাজয় খেলারই অংশ।’ মুম্বাই ও কলকাতা টেস্টে পরপর পরাজিত হওয়ায় চার ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এখন ২-১ ম্যাচে পিছিয়ে রয়েছে। সিরিজে সমতা আনতে হলে নাগপুরের শেষ টেস্টে জয়ের বিকল্প নেই ভারতীয়দের। একই প্রতিপক্ষের বিরুদ্ধে গত বছর এ্যাওয়ে সিরিজে ০-৪ ম্যাচে পরাজিত হয়েছিল ভারত।— বাসস/ পিটিআই