তীব্র প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল

চট্টগ্রামে সিটি কর্পোরেশন একাদশ ও ব্রাদার্স ইউনিয়ন ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। বর্তমান চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন চার ম্যাচ শেষে তিনটিতে জয় ও একটিতে ড্র করে দশ পয়েন্ট পেয়ে সবার শীর্ষে অবস্থান করছে। ব্রাদার্স ইউনিয়নও জয় অব্যাহত রেখে নয় পয়েন্ট পেয়ে আছে দ্বিতীয় স্থানে। এছাড়া বিসিআইসি ক্রীড়া সংসদ তিন ম্যাচ শেষে দুটিতে জয় একটিতে ড্র করে সাত পয়েন্ট পেয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ তিন ম্যাচ শেষে দুটিতে জয় একটিতে হেরে পেয়েছে ছয় পয়েন্ট।