নিউজিল্যান্ড টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন স্মিথ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
আগামী বছর প্রথমদিকে নিজ মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই কনুইর আঘাত থেকে গ্রায়েম স্মিথ সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। ঘরোয়া একদিনের ম্যাচের সেমিফাইনালের আগে নেটে অনুশীলনকালে শুক্রবার আঘাত পান স্মিথ। যে কারণে শেষ পর্যন্ত আর খেলতেই পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি ইএসপিএন ক্রিকিনফোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা মনে করেছিলাম যথাসময়েই সে সেরে উঠবে। কিন্তু যেহেতু তার খুব বেশি ব্যথা অনুভূত হচ্ছিল তাই আমরা কোন ঝুঁকি নেইনি। -বাসস