দ্বাদশ রাশির পূর্বাভাস

১২ ডিসেম্বর, ২০১২, বুধবার আজ ২৮ অগ্রহায়ণ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৭ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩। শুভবার: বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী, দক্ষ, উদ্যোগী ও উচ্চাভিলাষী। দায়িত্ব ও কর্তব্য সচেতনতার সাথে সাথে আপনার রয়েছে নেতৃত্ব ও কর্তৃত্ব করার গুণ। নিজে নিয়ম-শৃঙ্খলা মেনে চলেন, তাই অন্যদের নিয়মানুবর্তী দেখতে চান। নিজে প্রাণবন্ত, তাই অন্যদের সহজে উদ্বুদ্ধ করতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আছে। আর নিজের মত আপনি বলিষ্ঠভাবে ব্যক্ত করতে পারেন। জীবনে আপনি প্রচণ্ড বৈরিতার সম্মুখীন হতে পারেন। কর্মস্পৃহা ও ধৈর্য আপনার জীবনে সাফল্যের ভিত্তি রচনা করতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: গায়ক ফ্রাঙ্ক সিনত্রা, কথাশিল্পী মুলুক রাজ আনন্দ, মওলানা ভাসানী, রসায়নবিদ আলফ্রেড ওয়ার্নার, বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাকীব হাসান, এখলাস উদ্দীন আহমেদ, মাবুদ ফাতিমা কবীর। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সাংসারিক দুশ্চিন্তা কিছুটা কমবে। আর্থিকদিক ভালো যাবে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ পাওনা আদায়ের জন্য তাগাদা দিন। কিছু অর্থ হাতে আসতে পারে। উত্সাহ এবং পরিবেশের জন্য কর্মে সাফল্য আশা করা যায়। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিশ্বস্ত লোক আপনাকে ঠকাতে পারে। সুতরাং কাউকে বেশি বিশ্বাস করবেন না। অতিরিক্ত ব্যস্ততা পরিহার করুন। পরিশ্রম বেশি হবে। আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোন আত্মীয়র সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আবেগ সংযত করুন। আর্থিকদিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক যোগাযোগ অব্যাহত রাখুন। আজ সাফল্য না এলেও ভবিষত্ এ ভালো কিছু ঘটতে পারে। কষ্টদায়ক কোন পরিস্থিতির উদ্ভব হতে পারে। ঝুঁকি একেবারেই নেবেন না। আর্থিকদিক ভালো যাবে না। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কারও সহযোগিতায় ব্যবসায়ে লাভবান হবেন। মানসিক দুর্বলতা ত্যাগ করুন। রোমান্স শুভ নয়। কোন সমস্যার সমাধানে অগ্রগতি হতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্যে ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বেসরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। ফলে পরিশ্রান্তবোধ করবেন। আর্থিকদিক খুব একটা ভালা যাবে না। কোনো বন্ধুর সাথে মত বিরোধ দেখা দিতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহ পাবেন। উদ্যম ও প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আজ আপনার বন্ধু ভাগ্য ভালো। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোরো সাথে বিবাদে জড়াতে পারেন। এ ক্ষেত্রে ধৈর্যশীল হওয়াই বুদ্ধিমানের কাজ হবে। মনের কথা প্রকাশ করা ঠিক হবে না। একে সমস্যা দেখা দিতে পারে। বিকেলের দিকটা ভালো যাবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিশিষ্ট কোনো ব্যক্তির সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে। খেলাধুলায় সাফল্য পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। প্রণয় সংক্রান্ত বিষয়াদিতে সতর্ক থাকুন। কর্মোন্নতিতে অন্যের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্যে ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে।