জোকস

সর্দারজির দোকানে ডাকাতি হয়েছে শুনে বহু লোক সেখানে ভিড় করেছে। নানাজন নানাভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সর্দারজিও একথা সেকথা বলে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন আর শোক সামলাতে চেষ্টা করছিলেন। তবে শেষ পর্যন্ত নিজেকে নিজেই সান্তনা দেবার ছলে সর্দারজি বলেই ফেললেন ‘আমি হয়তো ডাকাতিতে সর্বস্ব খুইয়েছি। তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কারণ এই ডাকাতিইটা যদি গতকাল হতো তাহলে আমার দ্বিগুণ ক্ষতি হয়ে যেত।’ এই শুনে ভিড়ের মধ্য থেকে উত্সুক একজন জানতে চাইল-‘কেন সর্দার কাল তোমার দোকানে দ্বিগুণ মালামাল ছিল না কি?’ ‘আরে না দ্বিগুণ মালামাল থাকতে যাবে কেন। মালামাল একই ছিল। তবে আজ সকাল থেকেই দোকানে ৫০ ভাগ মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছিলাম কি না তাই এ যাত্রায় ক্ষতিটা অর্ধেকের উপর দিয়েই গেল!’ জানালেন সর্দার। প্রথম বন্ধু :কাল রাতে কী শীত পড়েছিল দেখেছিস? দ্বিতীয় বন্ধু :না রে, কাল আমাদের ওখানে লোডশেডিং ছিল তো তাই দেখতে পারিনি! শিক্ষক :বলো তো বিল্টু, পিঁপড়া আমাদের কী উপকার করে। বিল্টু :মা কোথায় মিষ্টির হাঁড়ি রেখেছে তা জানিয়ে দেয় স্যার।