আজ মুক্তি পাচ্ছে ‘দেহরক্ষীর’ গান

ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ছবিটির শুটিং শেষ হয়েছে গত মাসে। এখন ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মারুফ, আনিসুর রহমান মিলন ও ববি অভিনীত এই ছবির গান বেশ আগে থেকেই রেডিও ফুর্তিতে প্রচার শুরু হয়েছিল। সম্প্রতি বিভিন্ন চ্যানেলেও এই গানের ভিডিও প্রচার শুরু হয়েছে। তবে শ্রোতাদের জন্য এই ছবির অডিও অ্যালবাম বাজারে মুক্তি পাচ্ছে আজ। ‘দেহরক্ষী’তে গান রয়েছে মোট পাঁচটি। ‘ভালোবাসি তোমায়’, মানে না মন’, ‘জাদু’, ‘তোরে খুঁজি’ ও ‘সোহানা’ শিরোনামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দোলা, ন্যান্সি, কণা, পারভেজ, শোয়েব ও অদিত নিজে।