বিজেএমসি সকার ক্লাব ম্যাচ আজ ফেনীতে

ফেনীতে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল পৌনে তিনটায় স্থানীয় দল সকার ক্লাব এবং অফিস দল বিজেএমসি মুখোমুখি হবে। ঢাকায় খেলা হবে আগামিকাল বৃহস্পতিবার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় মোহামেডান শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে। গত ২৯ নভেম্বর পেশাদার লিগের শেষ ম্যাচ হয়। এরপর টানা ১৩ দিন খেলা বন্ধ ছিল। কারণ শ্রীলংকায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল চার জাতি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গিয়েছিল। এজন্য খেলা বন্ধ রাখা হয়।