জকোভিচ ও সেরেনা চ্যাম্পিয়ন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:১৯
সার্বিয়ার নোভাক জকোভিচ ও যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) কর্তৃক চ্যাম্পিয়ন ঘোষিত হয়েছেন। ২০১২ সালের টুর্ণামেন্টগুলোয় সেরা দুই নৈপূন্য প্রদর্শনকারী এই সম্মানে ভূষিত হয়ে থাকেন। আইটিএফ প্রতি বছরের বর্ষসেরা খেলোয়াড়কে ‘চ্যাম্পিয়ন’ বলে ঘোষনা করে থাকে।
স্পোর্টস গর্ভনিং বডি আরো জানায় যুক্তরাস্ট্রের দুই ভাই বব ও মাইক ব্রায়ান পুরুষ ডাবলসে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। গত দশ বছরে নবমবারের মত এই সম্মান পাচ্ছেন বব ও মাইক জুটি। মহিলা ডাবলসে ইতালির সারা এরানি ও রর্বাতা ভিঞ্চি চ্যাম্পিয়ন হয়েছেন। বর্তমানে ২৫ বছর বয়মী জকোভিচ র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শেষ করেছেন। এ বছর তিনি টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন।
ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন। এবার নিয়ে দ্বিতীয়বারের মত আইটিএফ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। বর্তমানে ৩১ বছর বয়সী সেরেনা ১৫ গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন ২০১২ সালে। জিতেছেন ইউএস ওপেন ও উইম্বলডন এবং লন্ডন অলিম্পিকের একক স্বর্ণ।