বিইউপির ল্যাঙ্গুয়েজ
কোর্সের সনদ বিতরণ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৩
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পরিচালিত এলিমেন্টারি চাইনিজ ও ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ সার্টিফিকেট কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান সোমবার মিরপুর সেনানিবাসস্থ এমআইএসটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এছাড়াও বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবীর। -আইএসপিআর