ভাণ্ডারিয়ায় দুর্নীতি বিরোধী র্যালি

গতকাল সকালে ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি হাওলাদার আবদুর রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, ওসি মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একরামুল কবির ও কমিটির সদস্য প্রভাষক মাসুদুজ্জামান প্রমুখ। র্যালিতে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।