আজকের অনুষ্ঠান

বুধবার নাগরিক ঐক্য: জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে, বেলা ১১টায় ‘বর্তমান পরিস্থিতি ও নির্বাচন পদ্ধতি’ শীর্ষক সেমিনার। জাতীয় জাদুঘর: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকাল ৪টায়, জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ: বিকাল ৪টায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে, ‘বিজয়ের ৪১ বছর: বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক আলোচনা। বাংলা একাডেমী: বেলা সাড়ে ১১টায়, একাডেমীর সেমিনার কক্ষে ‘বাংলাদেশে সাংস্কৃতিক তাকাফুল’ শীর্ষক সেমিনার। নারী মৈত্রী: বিকাল ৩টায়, নিউ ইস্কাটনস্থ বিয়াম মিলনায়তনে ‘গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুন্দর ভবিষ্যত্ঃ আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা। মুক্তিযুদ্ধ জাদুঘর: মহান বিজয় দিবস উপলক্ষে বিকাল সাড়ে ৪টায় ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক অনুষ্ঠান।