জাগো কথাবাজ সিজন ২ নতুন কথাবাজের অপেক্ষা

 

 

বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশের সবচেয়ে বড় আরজে হান্ট সুপারস্টার ফ্যান প্রেজেন্টস জাগো কথাবাজ সিজন-২ পাওয়ার্ড বাই ডেটসের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে ১৭ এপ্রিল। অনলাইনভিত্তিক রেজিস্ট্রেশন পদ্ধতির এই আয়োজনে প্রায় ১০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে সিলেকশন রাউন্ডে টিকে যাওয়া ৪০০ জন থেকে প্রথম রাউন্ডে ৫০ জন এবং দ্বিতীয় রাউন্ডে মোট ১০ জনকে বেছে নেওয়া হয়েছে। এই সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে গত ২৪ এপ্রিল শুরু হয় ২ দিনব্যাপী বুটক্যাম্প। আগামী ৪ মে জানা যাবে কে হতে যাচ্ছে এবারের জাগো কথাবাজ। এই আয়োজনের ফুড অ্যান্ড বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে কফি হাউজ, প্রাণ ললিপপ, প্রাণ ফ্রুটো, প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়ান্ডার কেক ও ঝটপট। অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে রয়েছে টোটাল প্লাস। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক, এনটিভি ও জাগো নিউজ২৪.কম। ওয়ারড্রপ পার্টনার হিসেবে রয়েছে উইনার।