সাটুরিয়া ভূমি অফিসে ব্যাপক অনিয়ম
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৫
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ভূমি অফিস এবং উপজেলার ৯টি ইউনিয়ন ভূমি অফিসগুলোতে অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের হয়রানি বেড়েছে। এসব অফিসের চলমান অনিয়ম ও দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না।
জানা যায়, হয়রানি বন্ধে ভূমি মন্ত্রণালয় নির্দেশ দিলেও ভূমি অফিসে অনৈতিক সুবিধা না দিয়ে নামজারি করতে পারছেন না জমির মালিকরা। আবার অনেক সময় দালাল ও একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তার কারসাজিতে সাধারণ মানুষের সম্পত্তির প্রকৃত মালিকানার হেরফের হয়ে যাচ্ছে। এছাড়া সরকারের কোটি কোটি টাকার খাস জমিও বেহাত হওয়ার ঘটনা ঘটছে।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আখতার জানান, আমি কিছুদিন আগে যোগদান করেছি । এ ধরনের অভিযোগ পাইনি। তরে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।