তা র কা ব চ ন

আগে আমাদের গান পয়সা খরচ করে শুনতেন দর্শকরা। এখন পয়সা খরচ করে গান ও মিউজিক ভিডিও তৈরি করে আবার বুস্ট করতে হয়। এই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতাও কম নয়। সারাবিশ্বের গানের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যা কিছুই করা হোক, সেটা বুঝে-শুনে করা উচিত। ভালো হলে অবশ্যই মানুষ সেটা মনে রাখবে। শুধু বাণিজ্যিক বিষয় না দেখে দেশপ্রেম ও সৃষ্টিশীলতার দিকে নজর দিতে হবে। তাহলে এক সময় না এক সময় বের হয়ে আসবে। মোট কথা, সময়কে সময় দিতে হবে।

 

বর্তমান সময়ের গানের জনপ্রিয়তা প্রসঙ্গে

সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিত্