মীর্জাগঞ্জে মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে মাতার মামলা
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৯
গতকাল মঙ্গলবার মীর্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে মাদকাসক্ত পুত্র মোঃ কালাম (২৪) বিধবা মাতা ফিরোজা বেগমের (৫০) কাছে নেশার টাকা না পেয়ে তাদের বসতঘরের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। এ সময়ে মাতা বাধা দিলে মোঃ কালাম তাকে মারধর করে এবং ঘর থেকে নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ ২৭ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে মাতা ফিরোজা বেগম বাদী হয়ে পুত্র মোঃ কালামকে আসামি করে মীর্জাগঞ্জ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক এ,এইচ,এম তোয়াহা মামলাটি আমলে নিয়ে আসামি মোঃ কালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।