পূর্বধলায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিশকাকুনী ইউনিয়নের কোনাডহর গ্রামে মামাবাড়ি বেড়াতে এসে নিখোঁজ ৮ বছরের শিশুকন্যা রোকসানা আক্তারের বস্তাবন্দি লাশ পূর্বধলা পুলিশ কোনাডহর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে সোমবার উদ্ধার করেছে। রোকসানা গত শুক্রবার নিখোঁজ হয়। পূর্বধলায় মামার বাড়ি বেড়াতে এসে লাশ হলো রোকসানা। পুলিশ সূত্রে জানা গেছে, আয়শা নবী হোসেনের অত্যাচার সইতে না পেরে চার-পাঁচ মাস পূর্বে বাবার বাড়ি কোনাডহর গ্রামে চলে আসে। বুধবার ঢাকার টঙ্গীতে বসবাসরত রোকসানার পিতা নবী হোসেন তার ছোট দুই ছেলে-মেয়েসহ প্রথম স্ত্রী আয়শাকে পূর্বধলা থেকে টঙ্গী নিতে আসে। কিন্তু আয়শাকে নিতে না পেরে দুই সন্তান নিয়ে সে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যায় রওয়ানা দেয়। ঢাকায় গিয়ে তার স্ত্রীকে মোবাইল ফোনে জানায় মেয়ে রোকসানা তার সাথে যায়নি। তখন থেকেই আয়শা তার মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো.মোশারফ হোসেন বলেন, সুরতহালে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়। শিশুটি নবী হোসেনের তিন স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সন্তান। সে এ এলাকাতেই ৩টি বিয়ে করেছে। ময়না তদন্ত শেষ হলে খুব দ্রুতই আসামীকে গ্রেফতার করা হবে।