লিমনের পঙ্গুত্বের ক্ষতিপূরণ ও নির্যাতনের বিচার দাবি

র্যাবের কথিত বন্ধুকযুদ্ধে পা হারানো কলেজ ছাত্র লিমনের ক্ষতিপূরণের দাবিসহ রাষ্ট্রীয় সকল নির্যাতনের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার শহরের পুরাতন স্টেডিয়ামের সামনে মানববন্ধনের আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, এনজিও কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি, সংস্কৃতি কর্মী ও যুব সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিকালে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ূন কবির, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, নাগরিক ফোরামের আহ্বায়ক আহমেদ আবু জাফর প্রমুখ বক্তব্য রাখেন।