সোনাগাজীর উপজেলা চেয়ারম্যান সাসপেণ্ড
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:৩২
উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দুই সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জেড. এম কামরুল আনামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে এই নির্দেশ দিয়ে তার স্থলে উপজেলা ভাইস চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।