ফটো সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিন্দা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক নূরুদ্দিন আহমেদ ডেইলি স্টারের সিনিয়র ফটোসাংবাদিক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য মো: এমরান হোসেন ও নিউ এজ পত্রিকার ফটোসাংবাদিক সৌরভ লস্করের ওপর পুলিশের হামলা, আটকে রেখে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় অন্যায়ভাবে ঐ দুই সাংবাদিকের ওপর পুলিশ চড়াও হয়। একটি গণতান্ত্রিক দেশে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এভাবে হামলা চলতে পারে না। বিবৃতিতে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।