নাটোরে বন্দুকযুদ্ধে আহত যুবলীগ নেতার মৃত্যু

শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আহত পলাশ সাহা গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার রাতে বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর বাড়ির সামনে বিএনপি-যুবলীগ কর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধে পলাশ সাহা গুলিবিদ্ধ হন।