শৈলকুপায় জেপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

গতকাল মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের একদল ক্যাডার ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মিজানুর রহমান বাবলুর শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। মিজানুর রহমান বাবলু জানান, তার ভবনের উপর তলায় গাড়াগঞ্জ সোনালী ব্যাংকের শাখা এবং নিচে তার নিজস্ব অফিস ও কয়েকটি দোকানঘর ভাড়া দেয়া আছে। হঠাত্ অস্ত্রেশস্ত্রে সজ্জিত ক্যাডররা এসে হামলা করে। এ ছাড়াও পাশের কয়েকটি দোকানে হামলা করে তারা চলে যায়। দোকানগুলো খোলা ছিল বলে তিনি জানান।