মুক্ত দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মুকুল বলেছেন, ‘লক্ষ্য আদর্শ না থাকলে দেশকে কখনও সঠিক ভিত্তির ওপর দাঁড় করানো যায় না। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি কিন্তু আমাদের সামনে কোনো লক্ষ্য নেই।’ গত ৯ ডিসেম্বর কুমারখালি মুক্তদিবসের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিকেলে শহরের সোনাবন্ধু পৌর সুপার মার্কেট চত্বরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্রীড়া ব্যক্তিত্ব আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বায়েজিদ আক্কাস, আসম ওয়াহেদ পান্না, এটিএম আবুল মনসুর মজনু, গোলাম কুদ্দুস, নারী নেত্রী শিখা সাহা প্রমুখ। শেষে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।