গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির পালতোলা জলযান হওয়ার রেকর্ড গড়ে যে জলযানটি তার নাম সেইল রকেট টু। বাতাসের গতিকে কাজে লাগিয়ে দ্রুতগতিতে ছোটার সুবিধা করে দিতে সেইল রকেট নামের এই জলযানটি তৈরি করা হয়েছে ফাইবার গ্ল¬াসের মতো হালকা কিন্তু শক্ত উপকরণ দিয়ে। আর তৈরির পর পরীক্ষামূলক একাধিক যাত্রায় শুধুমাত্র বাতাসের গতিকে কাজে লাগিয়েই ঘণ্টায় ৭০ মাইলের বেশি গতি অর্জন করতে সক্ষম হয় সেইল রকেট টু। এ ক্ষেত্রে সেইল রকেটের সর্বোচ্চ যে গতি রেকর্ড করা হয় সেটি ছিল নামিবিয়ার ওয়ালভিস বে সাগরে ঘণ্টায় ৭৪.৫ মাইল প্রতি ঘণ্টার। উল্লে¬খ্য, ৪০ ফুট দীর্ঘ এই জলযানটির ওজন হলো প্রায় ৬০০ পাউন্ড।