জোকস

সর্দারজি তার গাড়িটি নিয়ে একটি শপিং মলে গেছেন। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ এদিক-সেদিক তাকিয়ে সর্দারজি লেগে গেলেন গাড়ির চাকা খোলার কাজে। কৌতূহলী হয়ে এক পথচারী ভদ্রলোক এগিয়ে এলেন, ‘আরে মশাই, আপনি এখানে গাড়িটির চাকা খুলছেন কেন?’ সর্দারজি :‘কেন, আপনি কী সামনের নোটিশ বোর্ডের লেখাটা পড়তে পারছেন না নাকি? দেখছেন না নোটিশে লেখা ‘এখানে শুধু দুই চাকার গাড়িই পার্ক করা যাবে। আমারটা তো চার চাকার গাড়ি। তাই এখন নিয়ম মেনে দুটো চাকা খুলে তবেই গাড়ি পার্ক করছি।’ কর্মীদের ভূমিকম্প ও অন্যান্য দূর্যোগ বিষয়ক সংকট মোকাবেলায় ট্রেনিং দিচ্ছেন অফিসের বড়কর্তা। প্রশিক্ষণে নানা বিষয় আলোচনার এক পর্যায়ে বড়কর্তা জানতে চাইলেন— :এখন যদি আপনাদের মধ্য থেকে কোনো কর্মী অফিস থেকে দ্রুত বেরুতে গিয়ে পড়ে যান তাহলে আপনারা কী করবেন? :আমরা সবাই মিলে তাকে কাঁধে করে হলেও বাইরে বের করে নিয়ে যেতে চেষ্টা করব।—কর্মীদের উত্তর। :আর যদি দেখেন অফিসার বা ডিরেক্টরদের কেউ বাইরে বেরুতে গিয়ে পড়ে গেছেন? :কোন অফিসার সেটা আগে বলুন। তারপর উত্তরটা ভেবে দিতে হবে! - জানালেন কর্মীদের একজন। সর্দারজি ও সান্তা বিয়ে নিয়ে কথা বলছেন— সান্তা :আচ্ছা, তুমি বিয়েটা করে ফেলছো না কেন? সর্দারজি :আমি আসলে আমার মতোই আদর্শবান একজনকে খুঁজছি। সান্তা :তাহলে সে রকম কাউকে খুঁজে পাওনি? সর্দারজি :তা একজনকে পেয়েছি বৈকি...। সান্তা :তাহলে সমস্যা কোথায়? সর্দারজি :আরে, সে তো আবার তার আদর্শের মতোই আরেকজনকে খুঁজছে।