বিদ্যার সংগীত অনুষ্ঠিত, কাল বিয়ে

শুরু হয়ে গেল বিদ্যার বিয়ের অনুষ্ঠান। বিয়ের তিন দিন আগে গতকাল সংগীতের আসর বসেছে বিদ্যার বাড়িতে। বেশ কিছুদিন ধরেই বিদ্যার সুপারহিট গানের মেডলি বানিয়ে মহড়া দিয়েছেন তুতো ভাইবোনেরা। গতকাল সেই মেডলির সঙ্গেই নেচেছে বিদ্যার পুরো পরিবার। দুই ভাই কুনাল ও আদিত্যর সঙ্গে আসেন বর সিদ্ধার্থও। প্রিয় ডিজাইনার সব্যসাচির শাড়িতে ডার্টি পিকচারের গান ‘উহ লা লা’র সঙ্গে গতকাল বেশ আয়োজন করে নেচেছেন বিদ্যাও। বর, কনে, দুই বাড়ির ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন এই সংগীতে। আগামীকাল বিদ্যার বিয়ে। কালও সব্যসাচির শাড়িতেই বিয়ের ছাদনাতলায় যাবেন বিদ্যা। তামিল ও পাঞ্জাবি দুই মত মেনেই বিয়ে হবে বিদ্যা-সিদ্ধার্থের। জানা গেছে বিদ্যার বিয়ের জন্য মোট ১৮টি শাড়ি করেছেন সব্যসাচি। বিয়ের পরই ক্যারিবিয়ান ক্রুজে হানিমুনে যাবেন নবদম্পতি।