আজ ‘জন্ম যদি তব বঙ্গে’
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২০:০২
শওকত ওসমানের মূল গল্প অবলম্বনে নাহিদ আহমেদ পিয়ালের নাট্যরূপ ও পরিচালনায় মুক্তিযুদ্ধের বিশেষ নাটক ‘জন্ম যদি তব বঙ্গে’। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান ও অপর্ণা। নাটকের কাহিনীতে দেখা যাবে—শহর থেকে ঘুরতে এসেছে যুকটির নাম তপু, যুবতীটির নাম শ্যামা। জীবনটাকে দেখে তারা বস্তুজগতের আলোয়। স্বদেশ-স্বজাতি সম্পর্কে নতুন করে ভাবনায় পড়ে তারা। অচেনা একজন মানুষ অনেক কথা বলে তাদের। মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের দিনগুলো, পাকবাহিনীর অত্যাচার, স্বদেশের জন্য জীবন উত্সর্গকারী লাখো লাখো মানুষের ত্যাগ সবকিছু নতুন করে ভাবতে শেখায় এই দুইজনকে। এই কথাগুলো বলতে বলতেই যেন অদৃশ্য হয়ে যায় লোকটি। অবাক হয় শ্যামা আর তপু। এটি চ্যানেল নাইনে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।