‘শহীদ মোসাম্মদ কুলসুম বেগম’

মহান বিজয়কে সামনে রেখে নির্মিত হলো বিশেষ নাটক ‘শহীদ মোসাম্মদ কুলসুম বেগম’। নাটকে শশী একজন মুক্তিযোদ্ধা কুলসুম বেগমের চরিত্রে অভিনয় করেছেন। নাটকের কাহিনীতে দেখা যাবে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরেই কুলসুম বেগমের বাবা শহীদ হন। গ্রামের এক যুবক হামিদকে ভালোবাসে সে। ঘটনাক্রমে হামিদ জড়িয়ে পড়ে রাজাকারদের দলে। এভাবেই এগিয়ে যায় নাটকটি। ১৯৭১ সালের সত্য ঘটনা অবলম্বনে নাটকটি রচনা করেছেন আল মনসুর। নাটকটি ১৬ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।