বিনোদন প্রতিদিন চয়েজ

সেদিন তারাবানু আজ তারাবানু

আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্ম ‘সেদিন তারাবানু আজ তারাবানু’। মাসুম রেজার রচনা এবং আবু সুফিয়ান বিপ্লবের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক এ টেলিফিল্মে অভিনয় করেছেন তারিক আনাম খান, চম্পা, আজাদ আবুল কালাম, মোহাম্মদ আব্দুল বারী প্রমুখ। ১৯৭১ সালে নববিবাহিত একজন কিশোরী তারাবানু। তখন যুদ্ধ কেবল শুরু হয়েছে। তার শ্বশুর অহেদ মাস্টার আদর্শগতভাবে স্বাধীনতাযুদ্ধের বিপক্ষে। তারপর এগিয়ে যায় গল্প।