ক্যারিয়ার গড়ুন তথ্যপ্রযুক্তিতে...

তথ্যপ্রযুক্তি এখন আর নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নেই। সব ধরনের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে এখন জড়িত তথ্যপ্রযুক্তি। ক্যারিয়ার গড়ার জন্যও তাই তথ্যপ্রযুক্তিতে তৈরি হয়েছে বিশেষ সুযোগ। তবে এসব বিষয়ে পড়ালেখা করার জন্য এতদিন দেশের বাইরেই যেতে হতো। এখন সেই সুযোগটি এনে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। শিক্ষা পদ্ধতি :এ শিক্ষা ব্যবস্থায় বৃটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাশ অনুষ্ঠিত হয় ডিআইআইটিতে। সার্টিফিকেট :এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের গ্রীনিচ বিশ্ববিদ্যালয় কর্তৃক বিএসসি (অনার্স) ইন ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট দেওয়া হয়। ক্রেডিট ট্রান্সফার :যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। ইতিমধ্যে ডিআইআইটি হতে ২ সহস্রাধিক শিক্ষার্থী ক্রেডিট ট্রান্সফার করে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ভর্তির যোগ্যতা :যেকোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাশ। তাছাড়াও ৪ বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে বিএসসি (অনার্স) ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে। খরচ :কোর্সে খরচ পড়বে ৪.৫ থেকে ৫ লক্ষ টাকা যা মাসিক ৫,০০০ টাকা কিস্তিতে প্রদান করা যায়। চাকরি সুবিধা :পাশকৃত গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের হার শতভাগ। তাছাড়াও ড্যাফোডিল গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি, বেসরকারি ও ম্যাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে অনেকেই। ডিআইআইটি’র প্রাক্তণ শিক্ষার্থীদের পরিচালিত সফটওয়্যার ফার্মে কাজ করার বিশেষ সুযোগের পাশাপাশি শিক্ষাকালীন আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগও রয়েছে। ক্যাম্পাস সুবিধা :ডিআইআইটিতে রয়েছে ৫ সহস্রাধিক বই সম্বলিত আধুনিক লাইব্রেরী ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা। এ ছাড়াও রয়েছে শতাধিক কম্পিউটার সম্বলিত আধুনিক ল্যাব। স্কলারশিপ সুবিধা :মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০%-১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধা, স্কুল শিক্ষকের সন্তান ও মেয়েদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের সুবিধা। যোগাযোগ :৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩।