কেবিন ক্রু হতে চাইলে
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২০:০৮
পড়ালেখা করার সাথে সাথে অনেকেই কিছু বিষয়ের প্রতি ছোটবেলা থেকেই দুর্বলতা লালন করে থাকেন। এরকম বিষয়ের মধ্যে রয়েছে এয়ার হোস্টেজ, কেবিন ক্রু। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে দ্রুত চাকরি পেতে রয়েছে বিশেষ এই ডিগ্রি যা সম্পন্ন করার পর দেশ-বিদেশে এয়ারলাইন্স থেকে শুরু করে ট্রাভেল এজেন্সি এবং এভিয়েশন খাতের প্রায় সব পর্যায়েই ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। উচ্চ আয় ছাড়াও এই পেশায় রয়েছে উন্নত জীবন-যাপনের সুবিধা। আমাদের দেশের অনেক শিক্ষার্থীই এইচএসসি/এ-লেভেল শেষ করার পর দেশের বাইরে গিয়ে পড়ার প্রতি আগ্রহ দেখায়। অথচ এয়ার হোস্টেজ, কেবিন ক্রু’র মতো ব্যতিক্রমধর্মী কোর্স করতে পারলে শিক্ষাজীবন শেষ হওয়ার পূর্বেই চাকরি পাওয়ার সুযোগ তৈরি হয়। আগে অবশ্য এই কোর্স সম্পন্ন করতে বিদেশে যাওয়ার প্রয়োজন হতো। এখন দেশে বসেই ক্যাটেকে করা যায় কোর্সটি। এই পেশাগুলোর আরেকটি রোমাঞ্চকর দিক হচ্ছে এগুলোতে সারাক্ষণই আকাশে উড়ে বেড়ানোর সুযোগ রয়েছে। এমন সুযোগ আর অন্য কোনো পেশাতে নেই।
এ পেশায় এয়ার হোস্টেসরা অত্যন্ত বিলাসবহুলভাবে পুরো পৃথিবী ভ্রমণ করতে পারে। একজন কেবিন ক্রুর ক্যারিয়ার যেমন শুরুও হয় আর্কষণীয় বেতনে, তেমনি অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতনও বাড়তে থাকে। আবার পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করার সুবাদে সেসব দেশের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও পাওয়া যায়। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো কেবিন ক্রুদের বিভিন্ন দেশের বিলাসবহুল হোটেলগুলোয় থাকার ব্যবস্থা করে থাকে, যেখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি। শুধু একজন ক্রু’র নিজের জন্যই নয়, তার পরিবারের সদস্যদের জন্যও জন্যও আছে নানা ধরনের সুবিধা। পরিবারসহ বিভিন্ন দেশে ট্যুর করার সুযোগ হরহামেশাই পাওয়া যায় এই পেশায়। এই পেশা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ফোন করতে পারেন ৮৯৯১৩৭১, ০১৯২৬৩০২৯৪০ নম্বরে।
এয়ার হোস্টেজ কেবিন ক্রু হচ্ছে শর্ট কোর্স, তবে এর চাহিদা বিশ্ব জুড়ে। এর শিক্ষা ব্যয় যথেষ্ট কম। এসএসসি/ এইচএসসি’র পর এই কোর্স সম্পন্ন করে ক্যারিয়ার গড়া যায়। এটি একটি গ্ল্যামারাস চাকরি। এর বেতন যথেষ্ট ভালো এবং রয়েছে অন্যান্য সুবিধা। এই পেশার প্রতি এই যুগে বেশিরভাগ স্মার্ট তরুণদের অগ্রহ লক্ষ করা যায়। তবে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতার সাথে কিছু বাড়তি যোগ্যতা থাকতে হয়। এর মধ্যে রয়েছে বডি ল্যাংগুয়েজ, বাচনভঙ্গী, ধৈর্য, বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি প্রভৃতি।
বাংলাদেশে এই কোর্স পরিচালনা করছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। এই কোর্স ছাড়াও কলেজটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন অরগানাইজেশনের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, হায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, শর্ট কোর্স ট্রাভেল ট্যুরিজ্যম টিকেটিং প্রভৃতি কোর্সে উচ্চ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।